দেশের
সব স্কুল ও কলেজে শিক্ষার
মানোন্নয়ন, প্রশাসনিক ¯^চ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধির লক্ষ্যে মনিটরিং কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা
অধিদপ্তর| মাউশি অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার এক আদেশে এ
নির্দেশনা দেওয়া হয়| আদেশে ¯^-¯^ অঞ্চল ও দপ্তরের অধীনস্থ
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই তদারকি নিশ্চিত
করতে মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক, দেশের সব অঞ্চলের পরিচালক
ও উপ-পরিচালক, জেলা
শিক্ষা অফিসার এবং উপজেলা ও থানা মাধ্যমিক
শিক্ষা অফিসারদের মাঠপর্যায়ে এই মনিটরিং কার্যক্রম
জোরদার করতে বলা হয়েছে|