১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ এবং ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন। সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রণীত কর্মসূচির আলোকে দিবস দুটি পালনের জন্য বিস্তারিত কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই শহিদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হবে। অন্যদিকে, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হবে। এসব কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব পালন করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), শিশু কল্যাণ ট্রাস্ট এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট। সভায় গৃহীত কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
শিরোনাম
নাচোলে প্রাথমিক শিক্ষা পদক ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
নাচোলে ভটভটির ধাক্কায় শিশুর মৃত্যু
গোমস্তাপুরে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন
বর্ষাকালে যে খাবারগুলো এড়িয়ে চলবেন
৫ দিনেই ১ কোটি, কলকাতায় জয়ার জয়জয়কার
২৫ বছর পর থিয়েটারে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি
হালান্ডকে মেসেজ পাঠিয়ে পাত্তাই পেলেন না ‘স্পাইডার-ম্যান’ অভিনেতা
৪৭ সেকেন্ডের লাল কার্ডে ২১ বছরের অপেক্ষা, অবশেষে ইংল্যান্ডের মুখোমুখি মেসি
মেসি-এমবাপ্পের গোল্ডেন বুটের লড়াই, সমান গোল হলে নির্ধারণ হবে যেভাবে
Printed on: July 15, 2026
July 15, 2026
জাতীয়
জুলাই নিয়ে দুটি দিবস পালনের কর্মসূচি চূড়ান্ত করলো মন্ত্রণালয়
সর্বশেষ খবর
নাচোলে ভটভটির ধাক্কায় শিশুর মৃত্যু
Jul 15, 2026
বর্ষাকালে যে খাবারগুলো এড়িয়ে চলবেন
Jul 15, 2026