মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা চাঁপাইনবাবগঞ্জ মডেল বিদ্যালয়ের ৫৩ শিক্ষার্থীর মধ্যে ৫২ জনেরই প্রাথমিকে বৃত্তি লাভ চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে সকল রুটে বাস চলাচল বন্ধ গোমস্তাপুরে বিভিন্ন সরকারি অফিস ও প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা প্রশাসক বিশ্বকাপের ‘অন্যায় সিদ্ধান্ত’ নিয়ে ক্ষুব্ধ অমিতাভ, প্রশংসায় ভাসালেন তরুণ ফুটবলারদের ফ্রান্স-স্পেন মহারণ: পরিসংখ্যানে কে এগিয়ে, ইতিহাস কী বলছে? মালয়েশিয়ায় অভিযানে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশি আটক আগামীতে জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯০ ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা
Printed on: July 14, 2026
July 14, 2026
জাতীয়
জাতীয়

আগামীতে জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা

Published: July 14, 2026 at 12:09 PM
আগামীতে জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বর্তমান সরকার শিক্ষাবর্ষকে সময়োপযোগী ও আন্তর্জাতিক মানের সঙ্গে অধিকতর সামঞ্জস্যপূর্ণ করতে পাবলিক পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে। এ পরিকল্পনার আওতায় আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে।আজ সংসদে কক্সবাজার-৩ আসনের সরকারি দলের সদস্য লুৎফুর রহমানের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে ধাপে ধাপে শিক্ষাবর্ষের শুরু ও পাবলিক পরীক্ষার সময়সূচির মধ্যে সামঞ্জস্য আনা এবং শিক্ষার্থীদের একাডেমিক সময়ের অপচয় কমানো সম্ভব হবে। তিনি আরও বলেন, সরকার পর্যায়ক্রমে পাবলিক পরীক্ষা আরও আগাম সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে।