ডেঙ্গু
আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায়
দেশে আরও ২জনের মৃত্যু হয়েছে| এ নিয়ে চলতি
বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু
হলো| এ সময় নতুন
করে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩২৭ জন| আজ ¯^াস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম
থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো
হয়েছে| চলতি বছরের এ পর্যন্ত দেশে
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮ হাজার ৬৫০
জন| এর মধ্যে চিকিৎসা
শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ৮০০
জন রোগী|