সোমবার ১৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 13, 2026
July 13, 2026
জাতীয়
জাতীয়

বৃক্ষরোপণ করলেই হবে না, যত্নও নিতে হবে বলেছেন প্রধানমন্ত্রী

Published: July 13, 2026 at 12:32 PM
বৃক্ষরোপণ করলেই হবে না, যত্নও নিতে হবে বলেছেন প্রধানমন্ত্রী


আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে| আজ সকালে বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি কথা বলেন| প্রধানমন্ত্রী সকালে রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হয়ে সকাল সাড়ে ৯টার দিকে সেখানে পৌঁছান| সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বরিশাল সফর| বরিশালে পৌঁছে তিনি গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেন|