প্রধানমন্ত্রীর
বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি রেখে আগামী ১৫ জুলাই দেশের
প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় পাঁচটি করে গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর| প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) সাজ্জাদ হোসেন ¯^াক্ষরিত সেকশন-২ থেকে সম্প্রতি
জারি করা এক
নির্দেশনায় এ তথ্য জানানো
হয়| নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৫ জুলাই বাংলাদেশ-চীন ˆমত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন| এ কর্মসূচির সঙ্গে
সংহতি প্রকাশের অংশ হিসেবে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই দিনে নির্ধারিত সময়ে ফলজ, বনজ ও ঔষধি-এই
তিন শ্রেণির সমš^য়ে মোট পাঁচটি
করে গাছের চারা রোপণ করতে হবে|