আসন্ন বর্ষা মৌসুমে মশকবাহিত রোগের প্রকোপ নিয়ন্ত্রণে বেশ কিছু উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। তারই অংশ হিসেবে জনসচেতনতা সৃষ্টি করতে ‘সুরে সুরে ডেঙ্গু প্রতিরোধ’ শীর্ষক ভ্রাম্যমাণ বাউল সংগীত কর্মসূচির আয়োজন করেছে সংস্থাটি। আগামীকাল রোববার (১০ মে) সকাল ১০টায় গুলশান-২ এর ৯৯ নম্বর রোডে ডিএনসিসি সুপার মার্কেটের সামনে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। শনিবার (৯ মে) ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা জোবায়ের হোসেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন বর্ষা মৌসুমে মশকবাহিত রোগের প্রকোপ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর জনসচেতনতা সৃষ্টি করে মশার উৎপত্তিস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ব্যক্তিগত সুরক্ষা বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে “সুরে সুরে ডেঙ্গু প্রতিরোধ” শীর্ষক ভ্রাম্যমান বাউল সংগীত কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশেষ জনসচেতনতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৩৩ জন
গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, ধানের দাম ৩৫ টাকা
রিয়াদসহ সৌদির বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি ৪টি
প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা
সংসদের চতুর্থ অধিবেশন শুরু কাল
সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ
প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচনের পরিকল্পনা: ইসি
Printed on: November 08, 2026
May 09, 2026
জাতীয়
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় ভ্রাম্যমাণ বাউল সংগীত কর্মসূচি ডিএনসিসির
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026
গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
Nov 08, 2026
গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026