“জয়বায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”-এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে র্যালি, আলোচনা সভা এবং বৃক্ষ বিতরনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে| জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর উদ্যোগে এ উপলক্ষে আজ সংক্ষিপ্ত র্যালি অনুষ্ঠিত হয়| র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা, পুরস্কার ও বৃক্ষ বিতরণ করা হয়| অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে আলোচনা সভা এবং পুরস্কার ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সালেহ মোঃ মুসা জঙ্গী| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, সিভিল সার্জন ডা. এ. কে. এম শাহাব উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার| অনুষ্ঠানে ¯^াগত বক্তব্য ও দিবসের মূল প্রতিপাদ্য তুলে ধরেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ| এসময় আর উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জুনিয়র মনিটরিং এন্ড রিপোটিং স্পেশালিস্ট (এসএসিপি-রেইনস প্রকল্প) মোঃ জহুরুল ইসলাম, সনাক সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা, প্রয়াসের প্রশিক্ষণ বিভাগের কনিষ্ঠ সহকারী পরিচালক আব্দুস সালাম, আয়াস এর প্রতিনিধি ওয়ালিদ হাসান, শিক্ষার্থী জারিন আফরোজ শিফাসহ অন্যান্যরা|
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
July 09, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026