নানা সীমাবদ্ধতার কারণে দেশের রেলসেবার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।শনিবার (৯ মে) দুপুরে সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।বিদ্যমান সংকট ও বিপর্যয় কাটিয়ে উঠতে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ তিনি বলেন, রেলের দখলকৃত জায়গা উদ্ধারে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে এ কার্যক্রম শুরু হবে। রেলের সম্পদ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেললাইন ডুয়েলগেজে রূপান্তরের লক্ষ্যে বর্তমানে সমীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। সমীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে রেল লাভবান হয় যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনে।বাংলাদেশ রেলওয়েকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে যাত্রীসেবার পাশাপাশি পণ্য পরিবহনের দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। যাত্রীসেভার মান কিভাবে বাড়ানো যায় সেটি নিয়ে চিন্তা করছে।মানুষের রেলের প্রতি আগ্রহ আছে তারা রেলে পরিবহন করতে চায়।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
May 09, 2026
জাতীয়
নানা সীমাবদ্ধতায় রেলসেবার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হচ্ছে না রেল প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026