বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
July 07, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Published: July 07, 2026 at 12:17 PM
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ  সদর উপজেলায় মাঠে কাজ করার বজ্রপাতে আব্দুস সালাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের কাটাবাগান গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, গতকাল বিকেল  ৫টার দিকে গোবরাতলা ইউনিয়নের নাধাই কৃষ্ণপুর এলাকায় মাঠে কাজ করছিলেন। এসময় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হোসাইন জানান, দিনমজুর আব্দুস সালামের মৃতুর খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃতুর মামলা হয়েছে।