রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল নাচোল থানা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার ৬২ শতাংশ : ওরিয়েন্টেশনে তথ্য প্রকাশ শিবগঞ্জে বিজিবির অভিযানে জব্দ ভারতীয় শাড়িসহ বিভিন্ন সামগ্রী চাঁপাইনবাবগঞ্জে বাড়ছেই পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি গোমস্তাপুরের সীমান্তে ৭ জনকে রাতের আঁধারে সরিয়ে নিয়েছে বিএসএফ সারা দেশে ডেঙ্গুতে মৃত্যু ৪০ ছাড়াল, নতুন ভর্তি ৪৩৯ প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ১৪০০ কোটির ট্রান্সফার ফিতে দিওমান্দের খোঁজে রিয়াল আপত্তি সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার প্রধান থাকছেন ভলকার তুর্ক
Printed on: July 26, 2026
July 04, 2026
বিনোদন
বিনোদন

বক্স অফিসে প্রথম দিনেই ধাক্কা খেল আলিয়ার ‘আলফা’

Published: July 04, 2026 at 10:41 AM
বক্স অফিসে প্রথম দিনেই ধাক্কা খেল আলিয়ার ‘আলফা’

রোমান্টিক কিংবা পারিবারিক গল্পের বাইরে এবার অ্যাকশনধর্মী চরিত্রে নিজেকে নতুনভাবে তুলে ধরেছেন বলিউড তারকা আলিয়া ভাট। তবে বহুল আলোচিত  মুক্তির প্রথম দিনেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। বড় বাজেটের এই ছবির সূচনা আয় হতাশ করেছে নির্মাতা ও বিশ্লেষকদের। সিনেমা বাণিজ্য বিশ্লেষক সংস্থার তথ্য অনুযায়ী, শুক্রবার মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনে দেশের ৭ হাজার ৫৩৪টি প্রদর্শনী থেকে আয় করেছে ৯ কোটি রুপি। বিদেশের বাজার থেকে এসেছে আরও প্রায় ৫ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম দিনের আয় দাঁড়িয়েছে ১৫ কোটি ৮০ লাখ রুপি। প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতিও ছিল তুলনামূলক কম। দিনজুড়ে গড় আসন পূরণ হয়েছে ২০ দশমিক ৪০ শতাংশ। তবে রাতের প্রদর্শনীতে দর্শক উপস্থিতি অন্য সময়ের তুলনায় কিছুটা বেশি ছিল। যশরাজ ফিল্মসের গোয়েন্দাভিত্তিক আগের সিনেমাগুলোর সঙ্গে তুলনা করলে ‘আলফা’ অনেকটাই পিছিয়ে। সেই সিনেমাগুলো প্রথম দিনেই বিশাল অংকের ব্যবসা করেছিল। শাহরুখ খানের ‘পাঠান’ প্রথম দিনে ৫৭ কোটি, সালমান খানের ‘টাইগার ৩’ ৪৩ কোটি এবং হৃতিক রোশনের ‘ওয়ার ২’ ৫২ কোটি রুপি আয় করে বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছিল। সেই তুলনায় ‘আলফা’র এই শুরুকে হতাশাজনক বলেই মনে করছেন বিশ্লেষকরা। 


তবে আলিয়ার আগের ছবি ‘জিগরা’র প্রথম দিনের আয়ের চেয়ে ‘আলফা’ কিছুটা এগিয়ে রয়েছে, যা নির্মাতাদের জন্য সামান্য হলেও স্বস্তির খবর। মুক্তির আগেই ছবিটি নানা বিতর্কে ছিল। বিশেষ করে অ্যাকশন দৃশ্যে আলিয়ার অভিনয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। পাশাপাশি একটি জনপ্রিয় অনলাইন ব্যঙ্গধর্মী অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সেই বিতর্ক আরও জোরালো হয়। চলচ্চিত্র অঙ্গনের একাংশের ধারণা, ছবিকে আলোচনায় রাখতে ইচ্ছাকৃতভাবেই নেতিবাচক প্রচারণার কৌশল নেওয়া হয়েছিল। ভারতীয় মূলধারার সিনেমায় বড় বাজেটের অ্যাকশন ছবিতে সাধারণত পুরুষ তারকারাই নেতৃত্ব দেন। সেই জায়গায় নারীকেন্দ্রিক অ্যাকশন ছবি হিসেবে ‘আলফা’ দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, তা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। এখন নজর থাকবে সপ্তাহান্তে ছবিটির আয় কতটা বাড়ে। প্রথম দিনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারে কি না।