বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
June 30, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ২ কিশোরের মৃত্যু, নিখোঁজ ১ যুবক

Published: June 30, 2026 at 02:58 PM
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ২ কিশোরের মৃত্যু, নিখোঁজ ১ যুবক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে| এছাড়া মহানন্দা নদীতে শখ করে জাল দিয়ে মাছ ধরতে নেমে ডুবে দুবাই প্রবাসী এক যুবক নিখোঁজ  হয়েছেন| স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ দুপুরে পৃথক ঘটনা দুটি ঘটে| সূত্রগুলো জানায়, পদ্মায় ডুবে মৃত দুই কিশোর হল সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা হাজীপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে রিফাত আলী এবং একই ইউনিয়নের বইড়পাড়া গ্রামের আলমের ছেলে রাসেল| রিফাত ও রাসেল দুজনই সুন্দরপুর সুবাগ উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র| তারা ৪/৫ জন বন্ধু বাইসাইকেল চারিয়ে শখ করে সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নে পদ্মা নদীর আািলমনগর ঘাটে গোসল করতে যাবার পর দুজন ডুবে মারা যান|


অপরদিকে, মহানন্দায় মাছ ধরতে নেমে নিখোঁজ রয়েছেন জেলা শহরের আরামবাগ মহল্লার রহুল আমিনের ছেলে সাকিরুল হক| তিনি দুবাই প্রবাসী| মাসখানেক পূর্বে বাড়ি ফিরে দুই বন্ধুকে নিয়ে শখ করে শহরের রেহাইচর এলাকায় মহানন্দা রাবার ড্যাম এলাকায় মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ হন| চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ষ্টেশন অফিসার সাঈদ হাসান শুভ বলেন, মঙ্গলবার দুপুর ২ টার দিকে পদ্মায় ডুবে যাবার পর রাজশাহী থেকে ডেকে আনা ডুবুরী দল  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রিফাতের এবং সন্ধ্যা  পৌনে ৬টার দিকে  রাসেলের মরদেহ পানি থেকে উদ্ধার করে| কিন্তু মহানন্দায় নিখোঁজ সাকিরুলের  রাত সাড়ে ৮টা পর্যন্ত খোঁজ পাওয়া যায় নি|


রাজশাহীর গোদাগাড়ী নৌ পুলিশ ষ্টেশন ইনচার্জ  উপপরিদর্শক (এসআই) জীবন চন্দ্র বলেন,পুলিশ দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে| এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে|  অপররদিকে  দুপুর আড়াইটার দিকে মহানন্দায় নিখোঁজ যুবককে খোঁজা চলছে|

সদর থানার অফিসার ইনচার্জ - ওসি একরামুল হোসাইন বলেন, পদ্মায় ডুবে রাসেল ও রিফাত নামে দুই কিশোর মারা গেছে| অপরদিকে মহনন্দায় ডুবে নিখোঁজ হয়েছে সাকিরুল নামে এক যুবক|  নৌ পুলিশ ঘটনাগুলোর তদন্ত শুরু করেছে|