মঙ্গলবার ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: June 30, 2026
June 30, 2026
খেলাধুলা
খেলাধুলা

বিশ্বকাপ থেকে বিদায় নিল জার্মানি-নেদারল্যান্ডসসহ ২০ দল

Published: June 30, 2026 at 11:15 AM
বিশ্বকাপ থেকে বিদায় নিল জার্মানি-নেদারল্যান্ডসসহ ২০ দল

৪৮ দলের মহোৎসব দিয়ে শুরু হওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপ এখন রূপ নিয়েছে নকআউট পর্বের রোমাঞ্চে। তবে এরই মধ্যে শিরোপার রেস থেকে ছিটকে গেছে ২০টি দেশ। গ্রুপ পর্বের লড়াই শেষে ১৬টি দলের বিদায় নিশ্চিত হয়েছিল আগেই, আর এবার নকআউটের প্রথম ধাপ অর্থাৎ শেষ ৩২-এর লড়াইয়ে হেরে টুর্নামেন্টকে বিদায় জানাল আরও চার পরাশক্তি। এবারের আসরে গ্রুপ পর্বের তলানিতে থেকে আসর শেষ করেছে চেক প্রজাতন্ত্র, কাতার, হাইতি, তুরস্ক, কুরাসাও, তিউনিসিয়া, নিউজিল্যান্ড, সৌদি আরব, ইরাক, জর্ডান, উজবেকিস্তান ও পানামা। এই ১২টি দল নিজ নিজ গ্রুপে চতুর্থ দল হিসেবে কোনো প্রভাব বিস্তার করতেই ব্যর্থ হয়। অন্যদিকে, তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সবচেয়ে বাজে পারফর্ম করে গ্রুপ পর্বেই কপাল পুড়েছে ইরান, দক্ষিণ কোরিয়া, স্কটল্যান্ড ও উরুগুয়ের।


তবে আসল চমক আর ট্র্যাজেডি অপেক্ষা করছিল শেষ ৩২-এর নকআউট পর্বে। গ্রুপ পর্বের বাধা টপকালেও নকআউটের প্রথম ম্যাচেই স্বপ্নভঙ্গ হয়েছে দক্ষিণ আফ্রিকা, জাপান, জার্মানি ও নেদারল্যান্ডসের। বিশেষ করে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিদায়টি ছিল সবচেয়ে বড় ধাক্কা। প্যারাগুয়ের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক টাইব্রেকারে হেরে চোখের জলে মাঠ ছাড়তে হয় কাই হাভার্টজদের। তাদের সাথে ডাচদের বিদায়ও টুর্নামেন্টের সমীকরণ এক ধাক্কায় বদলে দিয়েছে। ফলে সব মিলিয়ে ২০টি দলের বিশ্বকাপ স্বপ্ন এখন পুরোপুরি শেষ, আর বাকি দলগুলো এগিয়ে চলেছে সোনালী ট্রফির দিকে।