মঙ্গলবার ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: June 30, 2026
June 30, 2026
বিনোদন
বিনোদন

কথিত প্রেমিকের সঙ্গে সিনেমা হলে শ্রদ্ধা, ভিডিও ভাইরাল

Published: June 30, 2026 at 11:28 AM
কথিত প্রেমিকের সঙ্গে সিনেমা হলে শ্রদ্ধা, ভিডিও ভাইরাল

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবং তার চর্চিত প্রেমিক রাহুল মোদির সম্পর্কের গুঞ্জন নতুন নয়। এবার এই জুটিকে একসঙ্গে দেখা গেল প্রেক্ষাগৃহে, যেখানে তারা মন দিয়ে দেখছিলেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের নতুন ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। দুজনে মিলে সিনেমাটি দেখার সময় বেশ খোশমেজাজে হাসাহাসি করছেন, এমন একটি ভেতরের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে এখন রীতিমতো ভাইরাল। রেডিট প্ল্যাটফর্মে এই ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকেই ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মজা করে মন্তব্য করেছেন যে, এমন একটি সিনেমা শ্রদ্ধা কীভাবে উপভোগ করছেন তা তাদের ভাবিয়ে তুলছে। আবার অনুরাগীদের একাংশ শ্রদ্ধার হাসিমুখ দেখেই বেশ আনন্দ প্রকাশ করেছেন। অনেকেই ধারণা করছেন, এই জুটি কোনো ভিআইপি স্ক্রিন বা গোল্ড থিয়েটারে বসে সিনেমাটির প্রিভিউ বা শো উপভোগ করছিলেন। আহমেদ খান পরিচালিত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমাটি ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। অক্ষয় কুমার ছাড়াও এই বিগ-বাজেট ছবিতে সুনীল শেঠি, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, আরশাদ ওয়ার্সি এবং পরেশ রাওয়ালের মতো একঝাঁক তারকা অভিনয় করেছেন।


শ্রদ্ধা ও রাহুলের সম্পর্কের কথা প্রথম সামনে আসে ২০২৩ সালে, যখন তাদের একাধিকবার একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। এরপর ২০২৪ সালের মার্চ মাসে এক বন্ধুর বিয়েতেও তারা একসঙ্গে হাজির হন।  ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, লাভ রঞ্জনের ‘তু ঝুটি ম্যায় মাক্কার’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় থেকেই তাদের ঘনিষ্ঠতা বাড়ে। রাহুল মূলত একজন চিত্রনাট্যকার এবং তিনি ওই সিনেমার অন্যতম লেখক ছিলেন। দুজনে ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন, তাই এখনই সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও জনসমক্ষে ক্যামেরার সামনে আসতে তারা আর দ্বিধাবোধ করছেন না।