পারিবারিক গল্প, হাস্যরস আর বাস্তব জীবনের নানা টানাপোড়েনকে এক সুতোয় গেঁথে নতুন একক নাটক নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা মিতুল খান ও নাট্যকার ফরিদুল ইসলাম নির্জন। নির্মাতাদের দাবি- নাটকটি শুধু বিনোদনেই সীমাবদ্ধ থাকবে না; এর গল্পে উঠে আসবে পারিবারিক সম্পর্ক, হাস্যরস এবং সমাজের নানা বাস্তবতার প্রতিচ্ছবি। ভিন্নধর্মী উপস্থাপনা ও শক্তিশালী অভিনয়ের মাধ্যমে দর্শকদের জন্য একটি উপভোগ্য অভিজ্ঞতা তৈরি করার চেষ্টা করা হয়েছে। নাটকটির গল্প ও পরিচালনা করেছেন মিতুল খান, আর সংলাপ লিখেছেন ফরিদুল ইসলাম নির্জন। ভিন্নধর্মী গল্প ও দর্শকবান্ধব নির্মাণের জন্য পরিচিত এই সৃজনশীল জুটি নতুন নাটকটি নিয়েও আশাবাদী। ‘কোটি টাকার বউ’ শিরোনামের নাটকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নীলয় আলমগীর, পাভেল, সামিরা খান মাহী, মাছুম বাসার এবং চিত্রলেখা গুহসহ আরও অনেক শিল্পী। আগামী ১ জুলাই দুপুর ২টায় পিকক এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। বর্তমানে ইউটিউবভিত্তিক নাটকের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। সেই দর্শকচাহিদার কথা মাথায় রেখেই নির্মিত ‘কোটি টাকার বউ’ বিনোদনপ্রেমীদের কাছে বিশেষভাবে সাড়া ফেলবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
শিরোনাম
পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ অভিনেত্রীর, নির্মাতার ভিন্ন কথা
বরেণ্য চিত্রশিল্পী ও পাপেটম্যান মুস্তাফা মনোয়ারের প্রথম জানাজা সম্পন্ন
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১৮০
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
‘বাগদান নয়, সম্পর্কে জড়িয়েছি’: ফেসবুক পোস্ট নিয়ে খোলাসা করলেন নীহা
কথিত প্রেমিকের সঙ্গে সিনেমা হলে শ্রদ্ধা, ভিডিও ভাইরাল
শেষ মুহূর্তে বাতিল কেটি পেরির কনসার্ট, হতাশ ভক্তরা
‘কোটি টাকার বউ’ নিয়ে আসছেন নির্মাতা মিতুল খান-নির্জন
ছেলের কাণ্ডে ‘বাহবা’ নিতে গিয়ে উল্টো সমালোচনার মুখে দিয়া মির্জা
শিরোপার পথে ফ্রান্সের প্রথম বাধা সুইডেন
Printed on: June 30, 2026
June 30, 2026
বিনোদন
‘কোটি টাকার বউ’ নিয়ে আসছেন নির্মাতা মিতুল খান-নির্জন
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১৮০
Jun 30, 2026
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
Jun 30, 2026