"শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি" এই প্রতিপাদ্যে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে| এবারে দিবসটির স্লোগান ছিল "Red Card to Child
Labour"। চাঁপাইনবাবগঞ্জ এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে আজ সকালে শিশুমনি নিবাসে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামান, বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক মো. আলমুতাজিদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল আলীম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল এবং ওয়ার্ল্ড ভিশনের জুনিয়র প্রোগ্রাম অফিসার, লাভলি খাতুন| দিবসটি উপলক্ষে শিশুমনি নিবাসের শিশুদের অংশগ্রহণে প্রথমে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়| পরে শূন্য ক্ষুধা, শূন্য অপুষ্টি, শূন্য শিক্ষা বঞ্চিত শিশু, শূন্য বাল্যবিবাহ এবং শূন্য প্লাস্টিক দূষণ গড়ে তোলার লক্ষ্যে জনসচেতনতামূলক গণ¯^াক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়| এছাড়াও ব্র্যাকের সহযোগিতায় ২০০ শিশুর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়|
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন বলেন, "শিশুশ্রম একটি সামাজিক ব্যাধি| প্রতিটি শিশুর অধিকার নিরাপদ ˆশশব, শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা| কোনো শিশুর স্থান কর্মক্ষেত্রে নয়, তাদের স্থান বিদ্যালয়ে| শিশুশ্রম প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, নিয়োগকর্তা এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে|" জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ বলেন, শিশুশ্রম বন্ধ করতে হলে দরিদ্র পরিবারগুলোর আর্থ-সামাজিক উন্নয়ন এবং শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে| সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিদ্যমান আইন যথাযথভাবে বাস্তবায়নের ওপরও তিনি গুরুত্বারোপ করেন|
সহকারী পরিচালক মো. আলমুতাজিদুল ইসলাম বলেন, শিশুশ্রম আইনত দণ্ডনীয় অপরাধ| শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত না করে তাদের নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব| উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামান পরিবেশ সংরক্ষণে শিশুদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, একটি শিশুর হাতে একটি গাছ তুলে দেওয়া মানে তাকে একটি সুন্দর ভবিষ্যতের দায়িত্ব দেওয়া| বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি শিশুদের মধ্যে প্রকৃতিপ্রেমও গড়ে ওঠে| বক্তারা আরও বলেন, শিশুশ্রম, বাল্যবিবাহ, অপুষ্টি, শিক্ষা থেকে ঝরে পড়া এবং প্লাস্টিক দূষণ—এসব সমস্যা পরস্পর সম্পর্কযুক্ত| এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবার, সমাজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং গণমাধ্যমকে সমšি^তভাবে কাজ করতে হবে| অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং শিশুমনি নিবাসের প্রায় দুই শতাধিক শিশু অংশগ্রহণ করে| শেষে শিশুদের মাঝে পুরস্কার, গাছের চারা বিতরণ এবং সম্মিলিত বৃক্ষরোপণের মাধ্যমে দিবসের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়|
এছাড়াও স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (SSBC) প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে কানসাট ইউনিয়ন পরিষদ এবং বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুক গ্রামে পৃথক সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়| এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মণ্ডলের তত্ত্বাবধানে আয়োজিত এসব কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, অভিভাবক, শিশু-কিশোর ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন| কর্মসূচিতে শিশুশ্রম প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, শিশু অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং শিশুদের জন্য নিরাপদ ও শোভন পরিবেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়|