সম্পর্কে জড়িয়েছেন ছোট পর্দার তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নীহা। আজ সোমবার দুপুরে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসে বিষয়টির ইঙ্গিত দিয়েছেন। পরে ঢাকা পোস্টকেও খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী। ফেসবুক স্ট্যাটাসে কেবল ‘এংগেজড’ দিয়েছেন নীহা। তবে সেটা বিয়ে, বাগদান নাকি প্রেম-সেসব পরিষ্কার করেননি। জানাননি কারো নামও। ফলে বিষয়টি নিয়ে কৌতূহলে রয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। অনেকেই ভাবছেন, বাগদান সেরে নিয়েছেন অভিনেত্রী। এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা পোস্টকে নীহা বলেন, ‘আমি এংগেজমেন্টের কথা উল্লেখ করিনি; আমি লিখেছি এংগেজড। অর্থাৎ আমি এখন সিঙ্গেল না। কারো না কারো সাথে সম্পর্কে আছি। সময় হলে তার পরিচয়ও পাবেন।’ মাস চারেক আগে সামাজিক মাধ্যমে নীহার বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল। সে সময় তিনি বলেছিলেন, খবরটি সত্য নয়। তবে এবার তিনি নিজেই দিলেন সম্পর্কের সিলমোহর। যদিও রহস্যটা এবারও বজায় রাখলেন। সম্পর্ক কিংবা সঙ্গী-কোনো কিছুর নামই খোলাসা করলেন না। উল্লেখ্য, ২০২৩ সালের ঈদুল ফিতরে ‘লাভ সেমিস্টার’ নাটক দিয়ে অভিষেক ঘটে নাজনীন নীহার। প্রথম নাটকেই বাজিমাৎ করেন। এরপর ‘আশিকি’, ‘যুগল’, ‘মন দুয়ারী’, ‘মেঘবালিকা’, ‘নীলাঞ্জনা’, ‘জনম জনমে’, ‘মায়াপাখি’সহ বেশ কিছু দর্শকপ্রিয় নাটকে দেখা গেছে তাকে। অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ফারহান আহমেদ জোভানসহ প্রথম সারির অভিনেতাদের সঙ্গে।
শিরোনাম
‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি : সব মাধ্যমিক বিদ্যালয়ে র্যালি ও বৃক্ষরোপণ
চোখে মস্তিষ্কের অসুখের যেসব লক্ষণ দেখা দিতে পারে
চাঁপাইনবাবগঞ্জে গ্লোবাল ইসলামিক স্কুলে গাছের চারা বিতরণ
জেলায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
আমি এখন সিঙ্গেল না, সম্পর্কে আছি: নীহা
সিঁথির কণ্ঠে ‘বসন্তের কোকিল’, প্রথম দিনেই ৮১ হাজার ভিউ!
এবার ‘ডেটিং অ্যাপ’ বিতর্কে জ্যাকি, রাকুলের সঙ্গে সংসার কি তবে ভাঙছে
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সৌদি সরকারের জরুরি নির্দেশনা
ইরানের সঙ্গে আগামীকাল দোহায় বৈঠক হবে, দাবি ট্রাম্পের
বিশ্বকাপ শেষে অস্ট্রেলিয়ায় প্রীতি ম্যাচ খেলবে ভিনিরা
সর্বশেষ খবর
চোখে মস্তিষ্কের অসুখের যেসব লক্ষণ দেখা দিতে পারে
Jun 29, 2026
জেলায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
Jun 29, 2026