সোমবার ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: June 29, 2026
June 29, 2026
বিনোদন
বিনোদন

এবার ‘ডেটিং অ্যাপ’ বিতর্কে জ্যাকি, রাকুলের সঙ্গে সংসার কি তবে ভাঙছে

Published: June 29, 2026 at 12:23 PM
এবার ‘ডেটিং অ্যাপ’ বিতর্কে জ্যাকি, রাকুলের সঙ্গে সংসার কি তবে ভাঙছে

বছর দুয়েক আগে ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন বলিউড অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভগনানি এবং অভিনেত্রী রাকুল প্রীত সিং। এরপর থেকে সুখী দম্পতি হিসেবেই ইন্ডাস্ট্রিতে পরিচিতি পেয়েছেন তারা। এর মাঝেই এবার এক নতুন বিতর্কে জড়ালেন জ্যাকি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ক্রিনশট ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে জ্যাকি ভগনানি একটি ডেটিং অ্যাপ ব্যবহার করছেন।  ‘রায়া’ নামের একটি অত্যন্ত জনপ্রিয় এবং সেলিব্রিটিদের জন্য সংরক্ষিত বিশেষ ডেটিং অ্যাপে এই বলিউড তারকার প্রোফাইল দেখা গেছে বলে নেটপাড়ায় হইচই পড়ে গেছে। তবে এই প্রোফাইলটি আসলেই জ্যাকির আসল অ্যাকাউন্ট, নাকি কোনো পুরোনো নিষ্ক্রিয় অ্যাকাউন্ট অথবা কেউ তার নাম ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করেছে, সে বিষয়ে এখনো সত্যতা মেলেনি। রেডিটের একজন ব্যবহারকারী সম্প্রতি একজন ইউটিউবারের ভিডিও থেকে এই স্ক্রিনশটটি পোস্ট করেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। স্ক্রিনশটে দেখা যাচ্ছে, ‘জ্যাকি’ নামের ওই প্রোফাইলের বায়োতে লেখা রয়েছে ‘অভিনেতা/প্রযোজক’ এবং বর্তমান অবস্থান হিসেবে উল্লেখ করা হয়েছে যুক্তরাজ্যের লন্ডন শহর। 


উল্লেখ্য, ‘রায়া’ কোনো সাধারণ ডেটিং অ্যাপ নয়; এটি একটি ‘ইনভাইট-অনলি’ প্ল্যাটফর্ম, যেখানে শুধু তারকা, প্রভাবশালী ব্যক্তিত্ব এবং নামী পেশাদাররাই কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যুক্ত হতে পারেন। ফলে স্বাভাবিকভাবেই এই স্ক্রিনশটটি প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের নানা রকম প্রতিক্রিয়া ও ট্রোলের বন্যা বয়ে যাচ্ছে। এই বিতর্কের টাইমিং বা সময়টি নিয়ে নেটিজেনরা বেশি চর্চা করছেন, কারণ কয়েক মাস আগেই নিজের বিয়ে নিয়ে একটি মন্তব্য করে তোলপাড় সৃষ্টি করেছিলেন জ্যাকি। রাকুল প্রীত সিংয়ের সঙ্গে নিজের দাম্পত্য সম্পর্ককে তিনি মজা করে ‘সিচুয়েশনশিপ’ বা একধরনের জটিল প্রেমের সম্পর্ক বলে অভিহিত করেছিলেন। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তারা বিবাহিত হলেও তাদের সম্পর্কটা একধরনের সিচুয়েশনশিপের মতো, যেখানে তারা একে অপরের প্রতি একনিষ্ঠ কিন্তু সবকিছু খোলামেলা আলোচনা করতে পারেন। সেই মন্তব্য নিয়ে তুমুল সমালোচনা হলে রাকুল প্রীত সিং সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছিলেন যে, এক ঘণ্টার একটি আড্ডার মাত্র একটি লাইনকে প্রসঙ্গ ছাড়া এবং ভুলভাবে উপস্থাপন করে ক্লিকবেইট বা সস্তা খবরের শিরোনাম বানানো হয়েছে। 


প্রসঙ্গত, কারোনা মহামারিতে লকডাউনের সময় একে অপরের প্রেমে পড়ার পর ২০২৪ সালে গোয়াতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তারকা দম্পতিকে নিয়ে ডেটিং অ্যাপের এই নতুন গুঞ্জন এখন বলিপাড়ার অন্যতম প্রধান আলোচনার খোরাক।