বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
নিখুঁত হওয়ার প্রচেষ্টা যেভাবে মানসিক চাপ তৈরি করে চাঁপাইনবাবগঞ্জে বিয়ের ৬ দিনের মাথায় যুবতীর আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত গোদাগাড়ীতে কোল জনগোষ্ঠীর মধ্যে বাল্যবিবাহ ও মাদকদ্রব্য ব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত ড্র হলেই নকআউটে আইভরি কোস্ট, জয় ছাড়া পথ নেই কুরাসাওয়ের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৮ মঞ্চে হাঁটতেই কষ্ট, তবু হাসিমুখে পদ্মভূষণ নিলেন আলকা ইয়াগনিক গুঞ্জনের অবসান ঘটালেন সামান্থা, বললেন ‘মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে’ কান জয়ের পর এবার লোকার্নো চলচ্চিত্র উৎসবে সম্মাননা পাচ্ছেন ভার্জিনি এফিরা মুসলিম খেলোয়াড়দের জন্য পুরস্কার মঞ্চে পরিবর্তন আনল ফিফা
Printed on: June 25, 2026
June 25, 2026
জাতীয়
জাতীয়

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

Published: June 25, 2026 at 10:36 AM
গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা ও লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়েছে। আজ বিকেলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য গ্রেট হল অব দ্য পিপলে এসে পৌঁছালে তারেক রহমানকে এ সংবর্ধনা দেওয়া হয়। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তারকে রহমানকে স্বাগত জানান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাত ধরে বিশেষভাবে সজ্জিত মঞ্চে নিয়ে যান। চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।  উভয় প্রধানমন্ত্রী পরস্পরের সঙ্গে নিজ নিজ প্রতিনিধি দলের সদস্যদের পরিচয় করিয়ে দেন। স্বাগত অনুষ্ঠানের পর গ্রেট হল অব দ্য পিপলে উভয় প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়।