রবিবার ২১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: June 21, 2026
June 21, 2026
খেলাধুলা
খেলাধুলা

দুই ম্যাচেই বাদ সাকলায়েন

Published: June 21, 2026 at 10:53 AM
দুই ম্যাচেই বাদ সাকলায়েন

জাতীয় দলে ডাক পেয়ে অনেক আলোচনার জন্ম দিয়েছিলেন আব্দুল গাফফার সাকলায়েন। কিন্তু আলোচনাটা থেমে গেল মাত্র দুই ম্যাচেই! অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি খেলা সাকলায়েন বাদ পরেছেন সিরিজের তৃতীয় ম্যাচ থেকে। টেপ টেনিস ক্রিকেট থেকে প্রফেশনাল ক্রিকেটে এসেছিলেন। টিভিতে ডোয়াইন ব্র্রাভোর স্লোয়ার দেখে স্লোয়ার রপ্ত করেছিলেন। বয়সভিত্তিক  কোনো দলে না খেলেই জায়গা করে নিয়েছিলেন ‘এ’ দলে। সেই থেকে ইমারজিং  দল হয়ে চলে এসেছেন জাতীয় দলে। অনেকটা স্বপ্ন পুরণের মতোই। তবে সাকলায়েনের স্বপ্ন এই যাত্রায় থেমে গেল দুই ম্যাচেই। অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে হুট করে সাকলায়েনকে খেলতে নামিয়ে দেওয়া হলো কেন তা নিয়েও সমালোচনা হয়েছে। কেউ কেউ মনে করছেন, এসে সম্ভবনাময় ক্রিকেটারের ক্যারিয়ার শুরুতেই চাপে পরে গেল! সাকলায়েনের বদলে আজ একাদশে জায়গা নিয়েছেন নুরুল হাসান সোহান। আজ তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ একাদশে আরও দুই পরিবতন। মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার খেলছেন না আজ। তাদের বদলে একাদশে নেওয়া হয়েছে তাসকিন আহমেদ আর শরিফুল ইসলামকে। বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন (উইকেটরক্ষক), তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, নাহিদ রানা, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ ।