দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়ালের জন্মদিন আজ (১৯ জুন)। ১৯৮৫ সালের এই দিনে ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘ দুই দশকের অভিনয় ক্যারিয়ারে তেলেগু, তামিল ও হিন্দি ভাষার সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন উপমহাদেশের অন্যতম সফল অভিনেত্রী হিসেবে। ২০০৪ সালে বলিউডের ‘কিউ! হো গায়া না ’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হলেও শুরুটা খুব একটা আলোচিত ছিল না। পরে একই বছর তেলেগু চলচ্চিত্রে কাজ শুরু করেন কাজল। ভাষাগত ও সাংস্কৃতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেও ধীরে ধীরে নিজের জায়গা শক্ত করেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে। তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মোড় আসে ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাগাধীরা’ সিনেমার মাধ্যমে। এস এস রাজামৌলি পরিচালিত এই সিনেমা বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে এবং কাজল আগরওয়ালকে নিয়ে যায় তারকাখ্যাতির শীর্ষে। এরপর ‘ডার্লিং’, ‘মিস্টার পারফেক্ট’, ‘বিজনেসম্যান’, ‘থুপ্পাক্কি’, ‘মার্সাল’, ‘বাদশাহ’, ‘টেম্পার’সহ একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেন তিনি। ক্যারিয়ারে প্রভাস, মহেশ বাবু, জুনিয়র এনটিআর, বিজয়, চিরঞ্জীবীসহ দক্ষিণ ভারতের প্রায় সব শীর্ষ তারকার সঙ্গে কাজ করেছেন কাজল। তার অভিনীত বহু সিনেমা বক্স অফিসে রেকর্ড সাফল্য পেয়েছে। দক্ষিণে সাফল্যের পর বলিউডেও নিজের উপস্থিতি জানান দেন এই অভিনেত্রী। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিংহাম’ সিনেমায় অজয় দেবগনের বিপরীতে অভিনয় করে সর্বভারতীয় দর্শকের কাছেও ব্যাপক পরিচিতি লাভ করেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু করেন কাজল। ২০২০ সালে ব্যবসায়ী গৌতম কিচলুকে বিয়ে করেন তিনি। ২০২২ সালে তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান নীল কিচলু। দীর্ঘ ক্যারিয়ারে নানা প্রতিযোগিতা ও চ্যালেঞ্জের মধ্যেও প্রথম সারির অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন কাজল আগরওয়াল। জন্মদিনে ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ
না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী
৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন !
রহনপুর রেলস্টেশন পরিদর্শন করলেন রেলসচিব
ভোলাহাটে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির
২০ দিনের রেশম চাষে লাখ টাকার স্বপ্ন সমরুদ্দিনের
রুপির বিপরীতে শক্তিশালী টাকা সবচেয়ে বেশি লাভবান কারা?
মামলা দায়েরের ৯ ঘণ্টার মধ্যেই ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
জুমকে টেক্কা দিতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ
Jun 19, 2026
না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী
Jun 19, 2026
রহনপুর রেলস্টেশন পরিদর্শন করলেন রেলসচিব
Jun 19, 2026