শুক্রবার ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: June 19, 2026
June 19, 2026
বিনোদন
বিনোদন

দিলারার অন্যরকম জন্মদিন আজ

Published: June 19, 2026 at 10:09 AM
দিলারার অন্যরকম জন্মদিন আজ

একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী দিলারা জামানের জন্মদিন আজ (১৯ জুন)। আজ তিনি উদযাপন করছেন  জীবনের ৮৩তম জন্মদিন । তবে প্রতিবারের চেয়ে এবারের জন্মদিনটা একেবারেই অন্যরকম উল্লেখ করে এই অভিনেত্রী জানালেন, আজকের দিনটি অন্যবারের চেয়ে বেশি আনন্দের। কারণ দীর্ঘদিন পর বড় মেয়েকে কাছে পেয়েছেন। তার দুই মেয়ে থাকেন যুক্তরাষ্ট্রে। তাই মেয়ের উপস্থিতিই তাকে দিয়েছে বাড়তি আনন্দ। দিলারা জামান বলেন, ‘জন্মদিনে আমার বড় মেয়ে এসেছে। তাকে কাছে পেয়েছি, এটাই অনেক আনন্দের। জন্মদিনের আয়োজন নিয়ে খুব বেশি ভাবছেন না এই গুণী অভিনেত্রী। বরং পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসাতেই নিজেকে সিক্ত মনে করছেন। হাসতে হাসতে তিনি বলেন, ‘আমার মেয়েরা কী আয়োজন করবে, আমি নিজেও জানি না। আমি তো চুপচাপ ঘরে বসে আছি। সবাই আসছে, শুভেচ্ছা জানাচ্ছে। জীবনের দীর্ঘ পথচলার অভিজ্ঞতা থেকে বয়সকে খুব স্বাভাবিকভাবেই গ্রহণ করেছেন দিলারা জামান। ভক্ত-অনুরাগীদের উদ্দেশে তার একটাই চাওয়া সুস্থতা ও দোয়া। বললেন, ‘দিন যত যাচ্ছে, ততই তো প্রবীণ হচ্ছি। সবাই দোয়া করবেন, যেন সুস্থ থাকি’ বলেন তিনি।