দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ শুরু করল অস্ট্রিয়া। 'জে' গ্রুপের ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে রাল্ফ রাগনিকের শিষ্যরা। অস্ট্রিয়ার হয়ে গোল পেয়েছেন রোমানো স্মিড, ইয়াজান আল আরব ও আরনাউটোভিচ। আর জর্ডানের হয়ে একমাত্র গোলটি আসে আলী ওলওয়ানের পা থেকে। জর্ডানের বিপক্ষে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ ছিল অস্ট্রিয়ার দখলে। ম্যাচের প্রথম হাফে ডি-বক্সের বাইরে থেকে গোল করে অস্ট্রিয়াকে লিড এনে দেন রোমানো স্মিড। সেই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা।দ্বিতীয় হাফের শুরুতেই ঘুরে দাঁড়ায় বিশ্বকাপে প্রথম সুযোগ পাওয়া জর্ডান। ৫০তম মিনিটে নুর আল-দ্বীনের ক্রস থেকে হেডে গোল করেন আলী ওলওয়ান। তবে এরপর একের পর এক আক্রমণ চালিয়ে গেছে অস্ট্রিয়া। কিন্তু আবারও লিড নেয় অস্ট্রিয়া, আর সেই গোল আর শোধ করতে পারেনি জর্ডান। উল্টো বাড়ানো সময়ে পেনাল্টি থেকে আরও একটি গোল করে অস্ট্রিয়া। ফলে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। 'জে' গ্রুপের এই ম্যাচে জয় পাওয়ায় টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো অস্ট্রিয়া। এর আগে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে আর্জেন্টিনা। আগামী ২২ জুন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে অস্ট্রিয়া।
শিরোনাম
যে খাবারগুলো হতে পারে মুখের ঘায়ের কারণ
শিবগঞ্জ উপজেলার প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শণ করলেন মার্কিন রাষ্ট্রদূত
শিবগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে যন্ত্রাংশ পাচারের চেষ্টা; গোডাউন মালিক আটক
শিবগঞ্জ সীমান্তে মাদকসহ ২জনকে আটক করেছে বিজিবি
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৮৭
লঙ্কা পোড়াতে তৈরি আলিয়া-শর্বরী, ‘আলফা’ ট্রেলারে বড় চমক হৃতিক
তীব্র শারীরিক যন্ত্রণা উপেক্ষা করেই মঞ্চে সোনু নিগম, কী হয়েছে গায়কের
ব্যাটে-বলে মিলে গেলেই সিনেমার কথা অফিশিয়ালি জানাব: ফারিন খান
বিশ্বকাপের এক রেকর্ডময় দিন
ইংল্যান্ডের সামনে চ্যালেঞ্জ মদ্রিচ
Printed on: June 17, 2026
June 17, 2026
খেলাধুলা
জর্ডানকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রিয়ার
সর্বশেষ খবর
যে খাবারগুলো হতে পারে মুখের ঘায়ের কারণ
Jun 17, 2026
শিবগঞ্জ সীমান্তে মাদকসহ ২জনকে আটক করেছে বিজিবি
Jun 17, 2026
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৮৭
Jun 17, 2026