তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। আজ মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তারা গণমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ইউ রাষ্ট্রদূত স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সরকারের উদ্যোগের প্রশংসা করেন এবং এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সহায়তার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে। তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তবে একই সঙ্গে জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকেও সুরক্ষা দিতে চায় সরকার। এ কারণে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে কাজ চলছে। তিনি জানান, সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে একটি ড্রাফট কমিটি গঠন করা হবে। এই কমিটি একটি ন্যাশনাল অ্যাকশন প্ল্যান সরকারের কাছে উপস্থাপন করবে। এর ভিত্তিতেই গণমাধ্যম কমিশন গঠন করা হবে।
শিরোনাম
শিবগঞ্জ উপজেলার প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শণ করলেন মার্কিন রাষ্ট্রদূত
শিবগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে যন্ত্রাংশ পাচারের চেষ্টা; গোডাউন মালিক আটক
শিবগঞ্জ সীমান্তে মাদকসহ ২জনকে আটক করেছে বিজিবি
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৮৭
লঙ্কা পোড়াতে তৈরি আলিয়া-শর্বরী, ‘আলফা’ ট্রেলারে বড় চমক হৃতিক
তীব্র শারীরিক যন্ত্রণা উপেক্ষা করেই মঞ্চে সোনু নিগম, কী হয়েছে গায়কের
ব্যাটে-বলে মিলে গেলেই সিনেমার কথা অফিশিয়ালি জানাব: ফারিন খান
বিশ্বকাপের এক রেকর্ডময় দিন
ইংল্যান্ডের সামনে চ্যালেঞ্জ মদ্রিচ
জর্ডানকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রিয়ার
সর্বশেষ খবর
শিবগঞ্জ সীমান্তে মাদকসহ ২জনকে আটক করেছে বিজিবি
Jun 17, 2026
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৮৭
Jun 17, 2026