মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গেইলকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ডে ভাগ বসালেন ভারতের প্রিয়াংশ আর্য সেমিফাইনালের আগে বাংলাদেশ দলে বড় পরিবর্তন সেনেগালের আফকন শিরোপা ফিরে পাওয়ার আপিলের রায় আজ প্রথমবার যৌথভাবে ৪ দেশে অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপ অ্যাকারম্যানের ফিফটিতে লিড নিয়ে এগিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা নেপালের পর্বতশৃঙ্গ জয় করে নামার পথে মার্কিন পর্বতারোহীর মৃত্যু যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ‘বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক’ নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, বাংলাদেশসহ পাঁচ দেশে অনুভূত নকল ঠেকাতে দেশজুড়ে মোবাইলে অ্যালার্ট, দক্ষিণ কোরিয়ায় নতুন নজির সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১
Printed on: November 24, 2026
November 24, 2026
খেলাধুলা
খেলাধুলা

সেনেগালের আফকন শিরোপা ফিরে পাওয়ার আপিলের রায় আজ

Published: November 24, 2026 at 09:22 AM
সেনেগালের আফকন শিরোপা ফিরে পাওয়ার আপিলের রায় আজ

আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) শিরোপা ফিরে পেতে সেনেগালের করা আপিলের রায় আজ মঙ্গলবার ঘোষণা করবে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)। সোমবার আদালত বিষয়টি নিশ্চিত করেছে। তবে রায় ঘোষণার নির্দিষ্ট সময় জানানো হয়নি। চলতি বছরের জানুয়ারিতে মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত আফকনের ফাইনালে স্বাগতিকদের অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সেনেগাল। কিন্তু ম্যাচের শেষ দিকে পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে চলে যাওয়ায় বিতর্ক তৈরি হয়। পরে খেলোয়াড়েরা মাঠে ফিরে খেলা শেষ করেন এবং সেনেগাল জয় পায়।


তবে ঘটনার প্রায় দুই মাস পর আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) আপিল বোর্ড রায় দেয়, মাঠ ছেড়ে চলে যাওয়ার কারণে সেনেগাল ম্যাচটি ওয়াকওভার দিয়েছে। ফলে ফাইনালের ফল বাতিল করে মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়। এতে মরক্কোর হাতে ওঠে আফকনের শিরোপা। সিএএফের এ সিদ্ধান্তের বিরুদ্ধে গত ২৫ মার্চ সিএএসে আপিল করে সেনেগাল। গত অক্টোবরের শুরুতে সুইজারল্যান্ডের লুজানে সেনেগাল, মরক্কো ও সিএএফের যুক্তি শোনে আদালত। শুনানির পরপরই রায় দেওয়ার কথা থাকলেও পরে আইনি ব্যাখ্যাসহ পূর্ণাঙ্গ সিদ্ধান্ত প্রকাশের প্রক্রিয়া নেওয়া হয়।


সেনেগালের আপিলের মূল যুক্তি হলো, ম্যাচ পরিচালকের সিদ্ধান্তই চূড়ান্ত। রেফারি খেলা শেষ করার অনুমতি দেওয়ায় ম্যাচের ফল বহাল থাকা উচিত।


ফরাসি ক্রীড়া আইন বিশেষজ্ঞ জেরাল্ড সিমনের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ মামলার শুনানি করেছে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন ইতালির আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ লুইজি ফুমাগাল্লি এবং জার্মানির হামবুর্গভিত্তিক আইনজীবী ও জুরিখ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উলরিখ হাস। সিএএসের এই রায় সেনেগাল ও মরক্কোর আফকন শিরোপা নিয়ে চলমান বিরোধের চূড়ান্ত নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।