মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গেইলকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ডে ভাগ বসালেন ভারতের প্রিয়াংশ আর্য সেমিফাইনালের আগে বাংলাদেশ দলে বড় পরিবর্তন সেনেগালের আফকন শিরোপা ফিরে পাওয়ার আপিলের রায় আজ প্রথমবার যৌথভাবে ৪ দেশে অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপ অ্যাকারম্যানের ফিফটিতে লিড নিয়ে এগিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা নেপালের পর্বতশৃঙ্গ জয় করে নামার পথে মার্কিন পর্বতারোহীর মৃত্যু যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ‘বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক’ নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, বাংলাদেশসহ পাঁচ দেশে অনুভূত নকল ঠেকাতে দেশজুড়ে মোবাইলে অ্যালার্ট, দক্ষিণ কোরিয়ায় নতুন নজির সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১
Printed on: November 24, 2026
November 24, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, বাংলাদেশসহ পাঁচ দেশে অনুভূত

Published: November 24, 2026 at 09:14 AM
নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, বাংলাদেশসহ পাঁচ দেশে অনুভূত

নেপালে ৫ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার সকালে দেশটির কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছে এ ভূমিকম্পের উৎপত্তি হয়। এর কম্পন বাংলাদেশ, ভারত, ভুটান, চীন ও নেপালের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল ৭টা ৩২ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের (এনসিএস) তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। এর ভৌগোলিক অবস্থান ২৭ দশমিক ৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।


অন্যদিকে, নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ বলে উল্লেখ করেছে। সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের তাপলেজুং জেলার ওলাংচুং গোলা এলাকার কাছাকাছি, নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে ভূমিকম্পটির উৎপত্তি।


সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিহার, মেঘালয় ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়ও ভূকম্পন টের পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। হিমালয়সংলগ্ন এলাকাগুলোতে কম্পন অনুভূত হওয়ায় অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


এদিকে একই দিন ভোরে ভারতের আসাম রাজ্যের কার্বি আংলং জেলায় আরও একটি ভূমিকম্প হয়েছে। এনসিএসের তথ্য অনুযায়ী, ভোর ৩টা ৩৯ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ২ দশমিক ৫। ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। এর অবস্থান ছিল ২৫ দশমিক ৭৪৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৩৫৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।