মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 24, 2026
November 24, 2026
খেলাধুলা
খেলাধুলা

সেমিফাইনালের আগে বাংলাদেশ দলে বড় পরিবর্তন

Published: November 24, 2026 at 09:23 AM
সেমিফাইনালের আগে বাংলাদেশ দলে বড় পরিবর্তন

এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। তার আগে বাংলাদেশ দলে এলো বড় পরির্বতন। পারভেজ হোসেন ইমন ও ইয়াসির আলী চৌধুরী জাতীয় দলে ডাক পেয়েছেন। ফলে তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মাহমুদুল হাসান জয় ও মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া চোটের কারণে দল থেকে ছিটকে পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার চোটের ধরন গ্রেড-২ সাইড স্ট্রেইন। এই চোটের কারণে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে পারবেন না তিনি। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে এস এম মেহেরবকে। বড় ম্যাচের আগে বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং ও বোলিং বিভাগে যুক্ত হচ্ছেন এই তিন ক্রিকেটার। মাহমুদুল হাসান জয় ও মাহিদুল ইসলাম অঙ্কন ব্যাটিং বিভাগে এবং এস এম মেহেরব বোলিং বিভাগে সাইফউদ্দিনের বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন।