সোমবার ২৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 23, 2026
November 23, 2026
খেলাধুলা
খেলাধুলা

৩ দেশে বসছে আফ্রিকা কাপ অব নেশন্সের আসর, চূড়ান্ত ৬ স্টেডিয়াম

Published: November 23, 2026 at 07:15 AM
৩ দেশে বসছে আফ্রিকা কাপ অব নেশন্সের আসর, চূড়ান্ত ৬ স্টেডিয়াম

আগামী বছরের আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) ভেন্যু চূড়ান্ত করেছে আয়োজক দেশগুলো। কেনিয়া, তানজানিয়া ও উগান্ডায় অনুষ্ঠেয় ২৪ দলের এই টুর্নামেন্টের জন্য নির্ধারণ করা হয়েছে ছয়টি স্টেডিয়াম। সপ্তাহান্তে নাইজেরিয়ায় অনুষ্ঠিত আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) কংগ্রেসে ভেন্যুগুলোর নাম ঘোষণা করা হয়। ছয়টি স্টেডিয়ামের মধ্যে কেনিয়ায় থাকছে একটি ভেন্যু। রাজধানী নাইরোবির ৬০ হাজার দর্শক ধারণক্ষমতার তালান্তা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। নতুন এই স্টেডিয়াম আগামী জানুয়ারিতে উদ্বোধনের কথা রয়েছে। অন্যদিকে তানজানিয়ায় তিনটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে। দেশটির আরুশা, দার এস সালাম ও জাঞ্জিবারে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচ।


উগান্ডায় ব্যবহার করা হবে দুটি স্টেডিয়াম। এর মধ্যে রয়েছে রাজধানী কাম্পালার ম্যান্ডেলা ন্যাশনাল স্টেডিয়াম এবং নতুন নির্মিত হোইমা সিটি স্টেডিয়াম। সম্প্রতি নিজেদের আন্তর্জাতিক ম্যাচও হোইমা স্টেডিয়ামে খেলেছে উগান্ডা।


আগামী ১৯ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত আফ্রিকার ফুটবলের সবচেয়ে বড় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে টুর্নামেন্টের ফাইনাল কোন স্টেডিয়ামে আয়োজন করা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত জানায়নি আয়োজকরা।


এর আগে মরক্কোয় ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত আফকনের ম্যাচগুলো আয়োজন করা হয়েছিল ছয়টি শহরের নয়টি স্টেডিয়ামে। এবার তিন দেশের ছয়টি ভেন্যুতে বসতে যাচ্ছে মহাদেশীয় ফুটবলের এই আসর।