শনিবার ২১ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 21, 2026
November 21, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

যুদ্ধের চেয়েও কঠিন নীরব অর্থনৈতিক যুদ্ধের মুখে ইরান

Published: November 21, 2026 at 11:40 AM
যুদ্ধের চেয়েও কঠিন নীরব অর্থনৈতিক যুদ্ধের মুখে ইরান

 

ইরান বর্তমানে এমন এক ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মুখোমুখি, যা ক্ষেপণাস্ত্রের যুদ্ধের চেয়েও কঠিন বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক সংকট ও বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে দেশের অর্থনীতি সচল রাখতে ব্যবসায়ী ও উৎপাদকদের ভূমিকার প্রশংসাও করেছেন তিনি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানা গেছে। বিনিয়োগকারী ও উৎপাদকদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, ইরানকে দুর্বল করে ফেলতে একদল আধিপত্যবাদী, নিপীড়ক ও জবরদস্তিকারী শক্তি চেষ্টা চালিয়েছে।