সারা
দেশে গত ২৪ ঘণ্টায়
হাম উপসর্গে ৫ জনের মৃত্যু
হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে
আক্রান্ত হয়েছে ১ হাজার ২৭০
জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের
হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো
হয়। এতে বলা হয়েছে, এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে
এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৩৪১
জন। গত ২৪ ঘণ্টায়
১ হাজার ১৮৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ ছাড়া গত
২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৮৫ জন। এ পর্যন্ত সারা
দেশের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত হাম
সন্দেহে ২ লাখ ২৭
হাজার ৬৭৫ জন রোগী ভর্তি
হয়েছে।