শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 20, 2026
November 20, 2026
জাতীয়
জাতীয়

দেশে কৃষি গুচ্ছ পরীক্ষার ভর্তি আবেদন শুরু ২৫ নভেম্বর

Published: November 20, 2026 at 12:24 PM
দেশে কৃষি গুচ্ছ পরীক্ষার ভর্তি আবেদন শুরু ২৫ নভেম্বর

 

কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) বা স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এবারের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোতে মোট ৩ হাজার ৮০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। গতকাল কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আবেদনকারীদের উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪ থাকতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা। অনলাইনে আবেদন করতে হবে কৃষি গুচ্ছের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে।