চোট
পিছু ছাড়ছে না বাংলাদেশের গতি
তারকা নাহিদ রানার। গত সেপ্টেম্বরে পুনর্বাসন
চলাকালেই আবারও চোটে পড়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্বিতীয় দফায় অস্ট্রেলিয়ায় পাঠানো হয়। কয়েকদিন আগে দেশে ফিরেছেন নাহিদ। অজি চিকিৎসকরা তাকে ফিট বলে ক্লিয়ারেন্স দিয়েছেন। গতকাল বিসিবির ডাক্তারদেরও দেখিয়েছেন নাহিদ। জানা গেছে পূর্ণ ফিট হয়ে উঠেছেন তিনি। চলমান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের সিরিজে তিনি খেলবেন কিনা সেটা নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর। তার আগে দিতে হবে ফিটনেস পরীক্ষা। সেখানে উতরে গেলেই তবে আফ্রিকা সিরিজের জন্য বিবেচিত হবেন বলে জানা গেল।