বুধবার ১১ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 11, 2026
November 11, 2026
জাতীয়
জাতীয়

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে পরীক্ষকদের জন্য ঢাকা বোর্ডের নির্দেশনা

Published: November 11, 2026 at 11:22 AM
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে পরীক্ষকদের জন্য ঢাকা বোর্ডের নির্দেশনা

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য পরীক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আজ ঢাকা বোর্ডের এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।


আদেশে জানানো হয়, ১১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের কাজ চলবে। বোর্ডের ৪ নম্বর ভবনের ৭ম ও ৮ নম্বর তলায় অবস্থিত উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখায় নির্ধারিত দিনগুলোতে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে এই কার্যক্রম পরিচালিত হবে।


আদেশে আরও উল্লেখ করা হয়, পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের কাজটি অতীব গুরুত্বপূর্ণ। তাই বোর্ডে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের সময়মতো উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের অনুরোধ করা হয়েছে।


বোর্ড জানিয়েছে, নিয়োগপ্রাপ্ত পরীক্ষকদের জন্য খাতা পুনর্নিরীক্ষণের এই কাজটি অফিশিয়াল দায়িত্ব হিসেবে গণ্য হবে এবং ঢাকা বোর্ডের প্রচলিত নিয়মানুযায়ী তাদের নির্ধারিত সম্মানী প্রদান করা হবে।