শনিবার ৩১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 31, 2026
October 31, 2026
খেলাধুলা
খেলাধুলা

সাফের দল ঘোষণা ভারতের

Published: October 31, 2026 at 09:56 AM
সাফের দল ঘোষণা ভারতের

আগামী বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) ঘোষিত দলে অভিজ্ঞদের পাশাপাশি বয়সভিত্তিক দলের খেলোয়াড়ও জায়গা পেয়েছেন। সাফে ভারতের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন দেশটির অনূর্ধ্ব-২৩ দলের কোচ নওশাদ মোসা। সহকারী কোচ হিসেবে থাকছেন অনূর্ধ্ব-১৫ দলের কোচ বিবিয়ানো ফার্নান্দেজ।

ভারতের মূল জাতীয় দল একই সময়ে দুটি প্রীতি ম্যাচ খেলতে নিউ জিল্যান্ড সফর করবে। অকল্যান্ড ও ক্রাইস্টচার্চে হবে ম্যাচ দুটি। সে কারণে সাফের দলে অভিজ্ঞ জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি বয়সভিত্তিক দলের ফুটবলারদেরও রাখা হয়েছে। নিউ জিল্যান্ডে দলের সঙ্গে থাকবেন ভারতের নিয়মিত প্রধান কোচ খালিদ জামিল।


সাফ চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের অধিকাংশ খেলোয়াড়ই অনূর্ধ্ব-২৩ দলের। তবে ঘোষিত ২৮ সদস্যের স্কোয়াডে সিনিয়র জাতীয় দলের বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলারও জায়গা পেয়েছেন। তারা হলেন- লিস্টন কোলাসো, ফারুখ চৌধুরী, চিংলেনসানা সিং কোনশাম, সুরেশ সিং ওয়াংজাম, বিজয় ভার্গিস, ইরফান ইয়াদওয়াদ ও ব্রিসন ফার্নান্দেস। সাফে ‘বি’ গ্রুপে ভারতের প্রতিপক্ষ মালদ্বীপ ও পাকিস্তান। ৫ নভেম্বর বিকেল সাড়ে তিনটায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ভারত। একই সময়ে ১১ নভেম্বর মালদ্বীপের মুখোমুখি হবে তারা।


সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের দল


গোলকিপার: আরশ আনোয়ার শেখ, কে মোহনরাজ, প্রিয়াংশ দুবে।

ডিফেন্ডার: আবদুল রবিহ, বিজয় ভার্গিস, চিংলেনসানা সিং কোনশাম, হমিংথানমাউইয়া রালতে, খাইমিনথাং লুংদিম, মুহাম্মদ উয়াইস, নাথান রদ্রিগেজ, রনি খারবুদন, সন্দীপ মান্ডি।

মিডফিল্ডার: অভিষেক সূর্যবংশী, অ্যাডিসন সিং থোকচম, ব্রিসন ফার্নান্দেস, এবিন্দাস ইয়েসুদাসন, ফারুখ চৌধুরী, ম্যাকার্টন নিকসন, মাংলেনথাং কিপগেন, নিখিল প্রভু, নওফল পিএন, রিকি জন শাবং, সুরেশ সিং ওয়াংজাম।

ফরোয়ার্ড: ইরফান ইয়াদওয়াদ, লিস্টন কোলাসো, মুহাম্মদ সুহাইল, বিষ্ণু পিভি, সুহাইল আহমেদ ভাট।