চাঁপাইনবাবগঞ্জ শহরে একটি খাঁড়িতে গোসলে নেমে পানিতে ডুবে বায়েজিদ হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে পৌর এলাকার গণকা মহল্লার নওশাদ আলীর ছেলে এবং গণকা সরকারি প্রথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। পুলিশ, বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর দেড়টার দিকে ৬/৭ জন সহপাঠী ও বন্ধু নিয়ে বাড়ির প্রায় এক কিলোমিটার দূরে অগ্রণী সেচ প্রকল্প এলাকার একটি খঁাঁড়িতে গোসলে নামে বায়েজিদ। গোসলের এক পর্যায়ে সে পানিতে তলিয়ে গেলে সঙ্গীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার পরিদর্শক (অপারশেন) আব্দুর রউফ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা রউফ।