শনিবার ৩১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 31, 2026
October 31, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে সন্দেহভাজন ২ হাম রোগী হাসপাতালে

Published: October 31, 2026 at 02:37 PM
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে সন্দেহভাজন ২ হাম রোগী হাসপাতালে


চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২ জন সন্দেহভাজন হাম রোগীকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  


শনিবার জেলা হাসপাতালের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 


প্রতিবেদনে আরো বলা হয়, পূর্বে ১ জন ছেলে ও ২ জন মেয়েসহ রোগী ভর্তি ছিল ৩ জন। বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে। এই ৫ জনের মধ্যে ৩ জন ছেলে ও ২ কন্যাশিশু রয়েছে।  


চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬২৬ জনে।