মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: October 20, 2026
October 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৯২ জন

Published: October 20, 2026 at 01:34 PM
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৯২ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হচ্ছে না। প্রতিদিন হাসপাতালগুলোয় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ২১ জন নারীসহ ৩৮ জনকে জেলা হাসপাতালে, ৪ জন পুরুষ ও ২ জন নারীসহ ৬ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে, ১ জন পুরুষ রোগীকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ২ জন পুরুষ রোগীকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।


অন্যদিকে জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত ৪৫ জন সাধারণ রোগীকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ায় জেলা হাসপাতাল থেকে ৪৯ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৬ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৪ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। একই সময়ে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


ফলে বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৮ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৪৫ জন পুরুষ ও ৪৬ জন নারীসহ ৯১ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন পুরুষ ও ১ জন নারীসহ ১১ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন পুরুষ, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন পুরুষ এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন পুরুষ ও ২ জন নারীসহ ৬ জন রোগী ভর্তি রয়েছেন।


চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে আজ হয়েছে, চলতি বছরে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩ জনের। আর একই সময়ে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ২ হাজার ৪৪০ জন, শিবগঞ্জে ১৫৮ জন, গোমস্তাপুরে ১১২ জন, নাচোলে ৭৭ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯১ জনসহ জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৮৭৮ জন। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ১ হাজার ৯২৫ জন সাধারণ ডেঙ্গু রোগী।