চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ইজিবাইকসহ লিটন হোসেন নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের প্রধান ফটকের সামনে সড়কে অভিযান চালানো হয়। এ সময় লিটন হোসেনকে গ্রেপ্তার করে তাঁর হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়। জেলা পুলিশের পাঠানো প্রেস নোটে জানানো, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে উপপরিদর্শক মো. শাকিল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার লিটন হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের কাজীপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
শিরোনাম
হরর ঘরানা দিয়ে ফিরছেন কঙ্গনা রনৌত
দোয়া চাইলেন চিত্রনায়িকা বর্ষা
রেহাইচর টোলমুক্ত চাষী বাজার স্থায়ী রাখার দাবিতে মানববন্ধন
সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
জলবায়ু অর্থায়ন, কার্বন বাণিজ্য ও বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন ড. সাইমুম
শিক্ষক মরহুম মাহফুজকে স্মরণ করল চাঁপাইনবাবগঞ্জ-৮৮’র
শহরে ডিএনসির মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ
সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ১৩০০ ছাড়াল
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৫৫
Printed on: November 13, 2026
October 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার
সর্বশেষ খবর
হরর ঘরানা দিয়ে ফিরছেন কঙ্গনা রনৌত
Nov 13, 2026
দোয়া চাইলেন চিত্রনায়িকা বর্ষা
Nov 13, 2026
নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
Nov 13, 2026