চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ মতিউর রহমান মতি নামে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত ৪টা ১০ মিনিটে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নে রাইফেলস চত্বরের পূর্ব দিকে একটি ইটভাটা-সংলগ্ন সুইস গেটের কাছে অভিযান চালানো হয়। এ সময় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মতিউর রহমান মতিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাঁর হেফাজত থেকে একটি লোহার তৈরি বড় তালা কাটার, একটি ধারালো হাসুয়া, দুটি লোহার রড, একটি কান্তা এবং ১৬ ফুট নাইলনের রশি উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে উপপরিদর্শক শাকিল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার মতিউর রহমান মতি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
শিরোনাম
হরর ঘরানা দিয়ে ফিরছেন কঙ্গনা রনৌত
দোয়া চাইলেন চিত্রনায়িকা বর্ষা
রেহাইচর টোলমুক্ত চাষী বাজার স্থায়ী রাখার দাবিতে মানববন্ধন
সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
জলবায়ু অর্থায়ন, কার্বন বাণিজ্য ও বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন ড. সাইমুম
শিক্ষক মরহুম মাহফুজকে স্মরণ করল চাঁপাইনবাবগঞ্জ-৮৮’র
শহরে ডিএনসির মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ
সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ১৩০০ ছাড়াল
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৫৫
Printed on: November 13, 2026
October 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তার ১
সর্বশেষ খবর
হরর ঘরানা দিয়ে ফিরছেন কঙ্গনা রনৌত
Nov 13, 2026
দোয়া চাইলেন চিত্রনায়িকা বর্ষা
Nov 13, 2026
নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
Nov 13, 2026