রবিবার ১৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 18, 2026
October 18, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

পূজায় গুজব সৃষ্টিকারীদের নজরদারি করা হচ্ছে : এসআরবি কোম্পানি কমান্ডার

Published: October 18, 2026 at 03:11 PM
পূজায় গুজব সৃষ্টিকারীদের নজরদারি করা হচ্ছে : এসআরবি কোম্পানি কমান্ডার

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার সিনিয়র এএসপি তরিকুল ইসলাম। তিনি জেলাশহরের চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দির কর্মকারপাড়া শিবতলাসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। 


পরে প্রেস ব্রিফিংয়ে এসআরবি কোম্পানি কমাণ্ডার তরিকুল ইসলাম বলেন— শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালনকারী অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি সার্বক্ষণিক টহল এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে। উস্কানি, গুজব সৃষ্টি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ যে কোনো অপরাধ দমনে এসআরবি কাজ করছে। 


সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননামূলক পোস্ট পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়ে তিনি বলেন— চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে সার্বক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি। 


প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন— চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দিরের সভাপতি শ্রী রনি নন্দী ও সাধারণ সম্পাদক রাধাবল্লভ কর্মকার। এছাড়াও প্রেস ব্রিফিয়ে এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ’র বিভিন্ন পদবির কর্মকর্তা ও এসআরবি সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।