মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগেঞ্জে ভ্রাম্যমাণ আদালত : ২ ব্যবসায়ীকে অর্থদণ্ড জেলা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় স্বাস্থ্য অধিকার ফোরামের চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৯২ জন ডেঙ্গু আক্রান্ত জানুয়ারির মধ্যে নিজস্ব ক্যাম্পাসের কাজ শুরু হবে : উপাচার্য সফিকুল বারী চাঁপাইনবাবগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ১৬৪ টি মন্ডপে দূর্গাপুজা উদযাপনের প্রস্তুতি শেষ পর্যায়ে দূর্গপুজা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানী-রপ্তানী কার্যক্রম টানা ৮ দিন বন্ধ ৬০ এর পর সুস্থ থাকতে যেসব খাবার এড়িয়ে চলবেন ১৫ বছর পর ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, থাকছেন কি বিদ্যা? পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’
Printed on: October 13, 2026
October 13, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৯২ জন ডেঙ্গু আক্রান্ত

Published: October 13, 2026 at 02:48 PM
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৯২ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৪৭ জনকে জেলা হাসপাতালে, ৫ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১ জনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৬ জনকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ২ জনকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে ৩১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।


অন্যদিকে সুস্থ হওয়ায় ৬০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। একই সময়ে অবস্থার অবনতি হওয়ায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


ফলে বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১৩ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৮২ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন রোগী ভর্তি রয়েছেন।


চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে।  চলতি বছরে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩ জনের। আর একই সময়ে আক্রান্ত হয়ে ভর্তি হন ২ হাজার ৫১৮ জন রোগী।