‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সচেতনতা বৃদ্ধির লক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চৌকস দল অগ্নি নির্বাপণ, ভূমিকম্পসহ দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন ধরনের মহড়া প্রদর্শন করে। মহড়ায় শিক্ষার্থীদেরকেও অগ্নি নির্বাপণে বিষয়ে শিক্ষা দেয়া হয়। শেষে দিবসটি উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁপাইনবাবগঞ্জের উপ সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম, অতিরিক্ত দায়িত্বে থাকা জেলা ক্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হাসান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. শাহিনুর আলম, গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।