আগামী ১৩ অক্টোবর কলকাতা থেকে প্রকাশিত হচ্ছে বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান ‘জল ধুয়ে দেয় গানের খাতা’। গানটির কথা ও সুর করেছেন ভারতের নন্দিত গীতিকার ও সুরকার গৌতম ঘোষাল। কলকাতার সুচিত্রা মিউজিক থেকে প্রকাশিত এটি ঐশিকার দ্বিতীয় গান। এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এই প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছিল উদয় বন্দ্যোপাধ্যায়ের ‘বন্ধুরে প্রাণ বন্ধুরে’। শুভমিতা ব্যানার্জির জনপ্রিয় গান ‘যদি বন্ধু হও’এর সিক্যুয়াল গানটি দুই বাংলার শ্রোতাদের প্রশংসা পেয়েছিল।ঐশিকার কণ্ঠমাধুর্য ও গায়কীশৈলী বিপুলভাবে শ্রোতা নন্দিত হয়েছে গত দেড় দশক ধরে। এক প্রশ্নের জবাবে ঐশিকা বলেন, 'রেকর্ডিংয়ের ক্ষেত্রে খুব সতর্ক তিনি এবং খুব বেছে বেছে গান করেন বলে তাঁর গানের সংখ্যা খুব বেশি নয়'। জীবনানন্দ দাশ , জসীমউদ্দীন, শামসুর রাহমান, আসাদ চৌধুরী, রফিক আজাদ, সমুদ্র গুপ্তসহ বাংলা ভাষার প্রখ্যাত কবিদের কবিতায় পিতা প্রখ্যাত সুরকার শাহীন সরদারের সুরারোপিত একটি গানের সিডিতে একক কণ্ঠ দিয়ে প্রায় এক যুগ আগে সাংস্কৃতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছিলেন ঐশিকা নদী। ব্যতিক্রমী কণ্ঠ এবং উপস্থাপনার জন্য সহজেই জায়গা করে নেন তিনি শ্রোতা হৃদয়ে। একাধারে তিনি বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগ থেকে স্নাকোত্তর শেষ করেছেন। তাঁর কন্ঠ এবং গায়কীতে রয়েছে উচ্চমানের স্বকীয় শৈলী। গত ১৫ জুলাই , ২০২৬ এ কলকাতার স্টুডিও রেজোনেন্সে রেকর্ড করা ঐশিকার এই নতুন গানটির সঙ্গীতায়োজনে ছিলেন - পার্থ পাল এবং শব্দ প্রকৌশলে কাজ করেছেন ভারতবর্ষের বিখ্যাত শব্দপ্রকৌশলী সঞ্জয় ঘোষ। গানটি রেকর্ডিং করা হয়েছে কোলকাতার স্টুডিও রেজোনেন্সে। এছাড়াও, ভিডিও পরিচালনা করেছেন স্থপতি শুভ ইসলাম। গানটি প্রসঙ্গে উচ্ছ্বসিত মন্তব্য করেছেন শিল্পী শুভমিতা, সুরকার-গীতিকার গৌতম ঘোষাল ও সুচিত্রা মিউজিকের কর্ণধার শংকর হালদার। গানটি ঢাকায় ও কলকাতায় একযোগে প্রকাশিত হবে এ বছরের দূর্গাপূজায়, বলে জানায় কোলকাতার সুচিত্রা মিউজিক।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৯৭ জন ডেঙ্গু আক্রান্ত
চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জে অবিস্ফোরিত ৭টি ককটেল উদ্ধার
জেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত
দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে: আইজিপি
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ
পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
অস্ট্রেলিয়ার বিপক্ষে মোস্তারির রেকর্ড গড়া সেঞ্চুরি
Printed on: October 11, 2026
October 11, 2026
বিনোদন
পূজায় ঐশিকার নতুন গান "জল ধুয়ে দেয় গানের খাতা"
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৯৭ জন ডেঙ্গু আক্রান্ত
Oct 11, 2026
চাঁপাইনবাবগঞ্জে অবিস্ফোরিত ৭টি ককটেল উদ্ধার
Oct 11, 2026
জেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত
Oct 11, 2026
দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন
Oct 11, 2026