রবিবার ১১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 11, 2026
October 11, 2026
বিনোদন
বিনোদন

দুর্ঘটনা থেকে ফিরে এখন কেমন আছেন তানজিন তিশা?

Published: October 11, 2026 at 10:12 AM
দুর্ঘটনা থেকে ফিরে এখন কেমন আছেন তানজিন তিশা?

মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে ভয়াবহ এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। পথে একটি ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে তাকে বহনকারী গাড়ি। তবে, বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছেন তিনি। এই ঘটনার পর মানিকগঞ্জের যাত্রা বাতিল করে ঢাকায় ফিরেছেন অভিনেত্রী। শনিবার ১০ অক্টোবর সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেন তানজিন তিশা। পোস্টে তিনি লেখেন, মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ। জানা গেছে, মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে ‘রয়েল ফ্যাশন’ নামের একটি ফ্যাশন হাউজের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তার আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন আয়োজকেরা এবং ভক্তদের মধ্যেও ছিল উদ্দীপনা। কিন্তু হঠাৎ এই দুর্ঘটনার কারণে শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় অনুষ্ঠানটি। ছোট পর্দায় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে বিশেষ এক জায়গা করে নিয়েছেন তানজিন তিশা। তার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন ভক্ত-অনুরাগীরা; খোঁজ নিচ্ছেন প্রিয় অভিনেত্রীর শারীরিক অবস্থার। দুর্ঘটনা থেকে বেঁচে ফেরার অভিজ্ঞতা নিয়ে তিশা বলেন, ‘গত রাতটি আমি ভুলতে পারব না। বড় এক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একটি ডাম্প ট্রাক আমার গাড়িটি দুমড়েমুচড়ে দিয়েছে। আমার এই গাড়ি খুব প্রিয়। কারণ কষ্টার্জিত অর্থ দিয়ে এটি কিনেছি। সুতরাং এই ক্ষতি মেনে নেওয়া আমার জন্য সহজ নয়। তারপরও আলহামদুলিল্লাহ! নিজের শারীরিক অবস্থা জানিয়ে তিনি বলেন, ‘আমি শরীরে কিছু আঘাত পেয়েছি। কিন্তু এখন ঠিক আছি। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া। যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন, তাদের সবাইকে ধন্যবাদ। এদিকে রাত প্রায় ২টার দিকে নিজের পরিস্থিতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন আরও একটি পোস্ট করেন অভিনেত্রী। নিজের সুস্থ ও ভালো থাকার বিষয়ে ভক্তদের আশ্বস্ত করে তিশা অনেকটা মজা করেই লেখেন, ‘আরে ভাই, চুপ থাক তোরা, ঘুমা। আমার কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি।