শুক্রবার ০২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 02, 2026
October 02, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে দুজন আহত, উদ্ধার ১১টি

Published: October 02, 2026 at 12:48 PM
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে দুজন আহত, উদ্ধার ১১টি

 

সদর উপজেলার মহারাজপুর শেখপাড়া এলাকার একটি আমবাগাকেকটেল বিস্ফোরণে ২ জন আহত হয়েছেন। এঘটনায় আহত আব্দুল হামিদ ও সুমেন আলীকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামিদের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়েছে এবং সুমেনের ডান চোখ গুরুতর জখম হয়েছে। পুলিশ জানায়, স্থানীয় দুই পক্ষের বিরোধের জেরে আজ সকালে সংঘর্ষের প্রস্তুতি চলছিল। এক পক্ষ আমবাগানে অবস্থান নেওয়ার সময় ককটেল বিস্ফোরণ ঘটে। পরে ঘটনাস্থল থেকে ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। এর আগে ভোর সাড়ে ৫টার দিকে কাছের খামিয়াচৌধুরীপাড়া এলাকার আরেকটি আমবাগানেও ককটেল বিস্ফোরণ ঘটে; তবে সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ঘটনাস্থল থেকে ককটেলসহ আহতদের শরীরের বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়েছে। আহতদের পুলিশি তত্ত্বাবধানে চিকিৎ দেওয়া হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।