অস্ট্রেলিয়ায়
অবস্থান করে একের পর এক স্টুডেন্ট
ভিসা নেওয়ার সুযোগ আরো সীমিত করেছে দেশটির সরকার। নতুন নিয়ম অনুযায়ী, অস্ট্রেলিয়ায় থাকা বর্তমান স্টুডেন্ট ভিসাধারীদের নতুন করে আরেকটি স্টুডেন্ট ভিসার আবেদন করতে হলে পড়াশোনার ধারাবাহিকতা দেখাতে হবে। এই শর্ত পূরণ
করতে না পারলে অস্ট্রেলিয়া
ছেড়ে দেশের বাইরে থেকে আবেদন করতে হবে। নতুন নিয়মটি আজ থেকে কার্যকর
হয়েছে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, যেসব শিক্ষার্থীর দেশের ভেতর থেকে নতুন স্টুডেন্ট ভিসার আবেদন করার সুযোগ নেই, তাদের অস্ট্রেলিয়া ছাড়ার পর আবেদন করতে
হবে। শুধু আবেদন করার সময় নয়, ভিসা মঞ্জুর হওয়ার সময়ও তাদের অস্ট্রেলিয়ার বাইরে থাকতে হবে।