প্রধান
নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে আজ যন্তর মন্তর
ও আশপাশের এলাকা থেকে ৭০০ জনের বেশি মানুষকে আটক করেছে দিল্লি পুলিশ। কর্মকর্তারা জানান, অননুমোদিত জমায়েত ঠেকাতে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভস্থল এবং আশপাশের এলাকাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে, ভারতের
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নয়াদিল্লির যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভকে কেন্দ্র করে নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি পুলিশ। আজএই নিষেধাজ্ঞা জারি করা হয় বলে জানিয়েছেন
এক কর্মকর্তা। বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লি পুলিশের এই ধারার আওতায়
পূর্বানুমতি ছাড়া পাঁচ বা তার বেশি
মানুষের জমায়েত, মিছিল, বিক্ষোভ, পিকেটিং ও ধর্না নিষিদ্ধ
করা হয়েছে। একই সঙ্গে স্লোগান দেওয়া ও জনসমক্ষে বক্তৃতার
ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।