সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 28, 2026
September 28, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে জলবায়ু সহনশীল ও খরাসহিষ্ণু কৃষি বিষয়ক প্রশিক্ষণ

Published: September 28, 2026 at 02:47 PM
চাঁপাইনবাবগঞ্জে জলবায়ু সহনশীল ও খরাসহিষ্ণু কৃষি বিষয়ক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় খরা সহনশীল কৃষিপ্রযুক্তি বিস্তারের লক্ষে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। 


সকাল ৯টা থেকে রানীহাটি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ২০ জন সিসিএজি সদস্য অংশগ্রহণ করেন। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। 


পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণে সিসিএজি সদস্যদের জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর প্রতিকারমূলক ব্যবস্থা, টেকসই কৃষি অনুশীলন ও খরা সহনশীল কৃষি কৌশল সম্পর্কে ধারণা প্রদান করা হয়। একইসাথে খরাসহিষ্ণু ফল ও ফসল নির্বাচন, বসতবাড়ির উঠান বাগান তৈরি, ভার্মি কম্পোস্ট প্রস্তুত এবং পানি সংরক্ষণ কৌশল নিয়ে হাতেকলমে নির্দেশনা দেয়া হয়।


প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন— কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ মো. খালেদুর রহমান ও উদ্যানতত্ত্ববিদ মো. শামসুদ্দোহা, ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের কৃষিবিদ মো. ফয়জুল হক। বরেন্দ্র অঞ্চলের বাস্তব জলবায়ুগত চ্যালেঞ্জ তুলে ধরে করণীয় সম্পর্কে বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ।


প্রশিক্ষণের অন্যতম বিষয় ছিল পরিবেশবান্ধব কৃষি বিস্তারে জৈব সার ব্যবহারে কৃষকদের উৎসাহ দেয়া। এই লক্ষে ভার্মিকম্পোস্ট তৈরির উপায় ও উপকারিতা বিস্তারিতভাবে আলোচনা করা হয়।


পাশাপাশি প্রয়াসের ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের আওতায় চালু থাকা ঋণ কার্যক্রম সম্পর্কেও অবহিত করেন ইউনিট-১৬ এর ব্যবস্থাপক মোছা. মোসলেমা খাতুন।


প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের খরা পরিস্থিতিতে কৃষি অভিযোজন এবং নতুন প্রযুক্তিনির্ভর কৃষি পদ্ধতি গ্রহণে অনুপ্রাণিত করবে।