বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
September 22, 2026
খেলাধুলা
খেলাধুলা

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসে সোনা ধরে রাখল ভারত

Published: September 22, 2026 at 11:25 AM
শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসে সোনা ধরে রাখল ভারত


নারী ক্রিকেটে এশিয়ান গেমসের সোনার পদক ধরে রাখল ভারত। ২০২৩ সালের ফাইনালের পুনরাবৃত্তিতে শ্রীলঙ্কাকে এবার ১৪৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। কোরোগি স্পোর্টস পার্কে আজ টস জিতে ব্যাট করতে নেমে ভারত তুলেছিল ৩ উইকেটে ২১৬ রান। জবাবে শ্রীলঙ্কা গুটিয়ে যায় মাত্র ৬৯ রানে। ইনিংসে ১৩টি ছক্কা মেরেছে তারা, যা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে ভারতের সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ২১৬ রানও ভারতের টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। গত ডিসেম্বরে তিরুবনন্তপুরমে একই প্রতিপক্ষের বিপক্ষে করা ২২১ রানই এখনো তাদের সর্বোচ্চ।