যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে ও আলোচনায় ফিরতে ওয়াশিংটনের কাছে সাতটি শর্ত দিয়েছে ইরান। কাতারের মধ্যস্থতায় এসব শর্ত মার্কিন প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তেহরানের দেওয়া এসব শর্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করলে ইরান ‘নির্ণায়ক যুদ্ধের’ জন্য প্রস্তুত রয়েছে বলে হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই জানান, কাতার ইতোমধ্যে ইরানের শর্তগুলো যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে এবং তেহরান এখন ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। প্রকাশ্যে সাতটি শর্তের সবকটি প্রকাশ না করা হলেও তিনি তিনটি প্রধান দাবি স্পষ্ট করেছেন। এগুলো হলো—সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ, বিশ্বজুড়ে ইরানের জব্দ করা অর্থ ছাড় এবং তেহরানের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার। মোহসেন রেজাই আরও জানান, নতুন করে মার্কিন হামলার আশঙ্কা থাকলেও কূটনৈতিক উপায়ে দ্রুত যুদ্ধের অবসান চায় তেহরান। তবে কোনো কারণে নতুন করে সংঘাত শুরু হলে পারস্য উপসাগর, ওমান উপসাগর ও আরব সাগরে থাকা মার্কিন নৌসম্পদ এবং এই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিতে জোরালো হামলা চালানো হবে। সাক্ষাৎকারে পারমাণবিক নীতি বিষয়ে তিনি বলেন, ইরান এখনই পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বের হচ্ছে না এবং পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ সংক্রান্ত ধর্মীয় ফতোয়া মেনে চলছে। তবে যুক্তরাষ্ট্রের অন্যায্য চাপ অব্যাহত থাকলে ভবিষ্যতে তেহরান এই অবস্থান পরিবর্তন করতে বাধ্য হতে পারে বলেও তিনি সতর্ক করে দেন।
শিরোনাম
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার ফোরামের ক্যাম্পেইন
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১০৯ জন, এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ
ইমরান হাশমির সামনে আছড়ে পড়ল গাড়ি
৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
Printed on: October 15, 2026
September 20, 2026
আন্তর্জাতিক
ট্রাম্পকে ইরানের ৭ শর্ত, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুমকি
সর্বশেষ খবর
গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার
Oct 14, 2026
গোমস্তাপুরে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার
Oct 14, 2026
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
Oct 14, 2026